ভারতের হায়দরাবাদ থেকে শিরদি যাওয়ায় পথে সেতু থেকে নদীতে বাস পড়ে কমপক্ষে ৩২ জন তীর্থযাত্রী মারা গেছে। আহত হয়েছে ২০ জন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি এ তথ্য জানিয়েছে।কর্মকর্তারা জানান, স্থানীয় সময় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মহারাষ্ট্রের সোলাপুরে একটি সেতু থেকে ওই বাস নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩২ জন নিহত ও ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের ওসমানাবাদ, লাটুর, সোলাপুরসহ অন্যান্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।