ভারতে ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের অনলাইনের ভিসার আবেদন নিয়ে সৃষ্ট জটিলতার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আজ বুধবার এক সংবাদ বিবৃতিতে তারা বলেছে, প্রকৃত আবেদনকারীদের বাধাগ্রস্ত করতে কিছু দুষ্কৃতকারী ও ভিসা এজেন্ট অনলাইনের আবেদন প্রক্রিয়ায় জড়িয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দুষ্কৃতকারী ও এজেন্টরা শুধু অনলাইন ভিসা আবেদনের প্রক্রিয়াকে বাধাগ্রস্তই করছেন না, তাঁরা প্রকৃত ভ্রমণকারীদের জন্য কষ্ট ও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছেন।বিবৃতিতে বলা হয়, হাইকমিশন ভিসাপ্রত্যাশী সব বাংলাদেশিকে আশ্বস্ত করতে চায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া কার্যকর সহজ রাখতে হাইকমিশন বদ্ধপরিকর।