ভাষা প্রতিযোগের জাতীয় উত্সব স্থগিত

এইচএসবিসি প্রথম আলো জাতীয় ভাষা প্রতিযোগ ২০১২ স্থগিত করা হয়েছে। ১৮ মে শুক্রবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ ভাষা প্রতিযোগ হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এ উত্সব হচ্ছে না। জাতীয় উত্সবের তারিখ পরবর্তী সময়ে প্রথম আলোয় বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।জাতীয় উত্সব সম্পর্কে বিস্তারিত জানতে ০১৭১২৩৯৬৬০৩, ০১৭২২৫২০৫৪৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।