ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ইমতিয়াজ আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।১৯৮৪ ব্যাচের বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ১৯৮৬ সালে চাকরিতে যোগ দেন। ওয়াশিংটন, কাঠমান্ডু, কুয়ালালামপুর, রোম ও কায়রোর বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক হিসেবে তিনি কাজ করেছেন। ২০০৬ সাল থেকে ২০০৯ পর্যন্ত তিনি নেপালের রাষ্ট্রদূত ছিলেন। পরে তাঁকে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।