ভৈরবে বাসের ধাক্কায় সাদিয়া আক্তার (আট) নামে প্রথম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার দুপুরে ভৈরবের পানাউল্লাহরচর এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সাদিয়াকে সজোরে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রায় আধাঘণ্টা মহাসড়কটি অবরুদ্ধ করে রাখে।সাদিয়া স্থানীয় পানাউল্লাহরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত। তার বাড়ি পানাউল্লাহরচর গ্রামে।