মনজুর আলমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মনজুর আলমকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের গণতন্ত্রপ্রিয় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্তমান সরকারের সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় অঙ্গীকারের চমৎকার উদাহরণ।চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার বাংলাদেশকে আধুনিক ডিজিটাল দেশে পরিণত করার ক্ষেত্রে আরেকটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।