মন্ত্রিসভা আজ সোমবার এক বৈঠকে তিনটি আইনের খসড়া অনুমোদন করেছে। আইনগুলো হচ্ছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন।আজ বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। শেখ হাসিনা পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের বিষয়ে বলেন, আইনটি সময়োপযোগী ও অত্যন্ত জরুরি। এ ধরনের আইন পৃথিবীর ৮৯টি দেশে আছে।