মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইনে ডাকাতির প্রস্তুতিকালে আজ শুক্রবার ভোররাতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের ধনু মিয়া (২৮), এনু মিয়া (২৬), হাসন আলী (৩২) ও কালু মিয়াকে (২৭) যাত্রীবেশে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামস-ই তাব্রীজ প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।