ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক দল জাতীয় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, তিনি তাঁর মায়ের (সোনিয়া গান্ধী) মতো নরম নন। গতকাল বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে দলীয় কার্যালয়ে সেখানকার সাংসদ, বিধায়ক ও নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। রাহুল গান্ধী বলেন, ‘আমি দলীয় মতপার্থক্য রুখতে পিছপা হব না। দলীয় বিভেদকে আমি শক্ত হাতে নিয়ন্ত্রণ করব।’ এ সময় ঐক্যবদ্ধভাবে দলীয় কাজ করতে চান বলেও জানান তিনি। রাহুল আরও বলেন, চলতি বছরের নভেম্বরে দিল্লি বিধানসভার ও আগামী বছর অনুষ্ঠেয় লোকসভার নির্বাচনে সম্মিলিতভাবে লড়তে চান তিনি।