মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৪০

মিয়ানমারে চলমান সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে ১৩০ কিলোমিটার উত্তরে মিকতিলা শহরে আজ ধ্বংসস্তূপের মধ্যে আরও আটটি লাশ পাওয়া গেছে।গত বুধবার স্থানীয় মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মিকতিলা শহরসহ বিভিন্ন অঞ্চলে এই সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়।