জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে আনা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ৩২টি অভিযোগ খণ্ডন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।রাষ্ট্রপক্ষের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবীরা সেগুলো খণ্ডন করেন। মামলার শুনানি চলছে।আসামিপক্ষের যুক্তিতর্কের ব্যাপারে আজ বেলা দুইটায় বক্তব্য উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।