চাঁদপুর শহরের হরিণা ফেরিঘাটের কাছে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে ঘন কুয়াশার কারণে একটি মাটিবাহী নৌকা হরিণা ফেরিঘাটের ওপর উঠিয়ে দিতে গেলে এ ঘটনা ঘটে।নৌকা থাকায় ৩৫ জন যাত্রী নদীতে ডুবে যায়। এ সময় ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ রয়েছে।বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।