চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজুর আলমের চেয়ে এক হাজার ৬১৪ ভোটে এগিয়ে আছেন। এ পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে জানা গেছে। মহিউদ্দিন পেয়েছেন ২৩ হাজার ১৫৩ ভোট। মনজুর আলম পেয়েছেন ২১ হাজার ৬৯২ ভোট।সিটি করপোরেশনের অধীন জেলার ১২টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। মহিউদ্দিন পেয়েছেন ৫ হাজার ৯৮৬ ভোট। মনজুর আলম পেয়েছেন ৭ হাজার ৬২১ ভোট।