বিচারপতি মোজাম্মেল হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। আজ বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আগামী ১৮ মে বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাবেন। ১৯ মে নতুন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের শপথ হবে বলে জানা গেছে।