মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের অভিযোগ গঠনের শুনানি ১০ এপ্রিল পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ ধার্য করেন।গত ১২ মার্চ আওয়ামী লীগ নেতা মোবারকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওই দিন মোবারকের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হবে, সে বিষয়ে শুনানির তারিখ আজ ৪ এপ্রিল ধার্য করেন ট্রাইব্যুনাল। আজ মোবারকের আইনজীবী আহসানুল হক ট্রাইব্যুনালের কাছে শুনানির জন্য সময় বাড়ানোর আবেদন করেন। এ আবেদনের ভিত্তিতে ১০ এপ্রিল তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।