বিকল্পধারার চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলামের নয়টি ছবি নিয়ে শুরু হলো মোরশেদুল ইসলাম চলচ্চিত্র উৎসব। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে টাপুর টুপুর আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবের উৎসবের উদ্বোধন করেন বিএফডিসির মহাপরিচালক ম. হামিদ। আজ বেলা সাড়ে তিনটায় থাকছে শিশুতোষ চলচ্চিত্র অধিবেশন।