মৌলভীবাজার পৌরসভার ৪০ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৮৪২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে বিভিন্ন খাত থেকে এই টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। গত ৮ জুলাই পৌর মিলনায়তনে শহরের বিশিষ্টজন, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়াছ আহমদ, অলিউর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, পুষ্পিতা দেব চম্পা, নির্বাহী কর্মকর্তা এ টি এম মহীউদ্দিন প্রমুখ। বাজেটের ওপর আলোচনা করেন অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরী, মহরম উল্লাহ, আবদুল গনি, সাইফুর রহমান বাবুল, শহীদুল ইসলাম প্রমুখ। বাজেটে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে দশ শতাংশ কর বৃদ্ধি করা হয়েছে।