রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যমুনা ফিউচার পার্কের ১০ তলা ভবনের অনুমতিহীন ওপরের চারটি তলা ভেঙে ফেলার নোটিশ দিয়েছে। আজ রোববার রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা প্রথম আলোকে এ তথ্য জানান।নুরুল হুদা বলেন, ‘আমরা অনেকগুলো অবৈধ ভবন ও কিছু ভবনের নকশাবহির্ভূত অংশের তালিকা করেছি। সেগুলো ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে যমুনা ফিউচার পার্কের ১০ তলা ভবনের নকশাবহির্ভূত ওপরের চারটি তলাও রয়েছে।’