যুক্তরাজ্যে হাইকমিশনার হচ্ছেন মিজারুল কায়েস

সরকার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মিজারুল কায়েস ২০০৯ সালের ৮ জুলাই থেকে পররাষ্ট্রসচিব পদে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।এ ছাড়া কূটনীতিক হিসেবে জেনেভা, টোকিও ও সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।