১২ বছর পর গতকাল শনিবার আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটিতে যুক্তরাজ্য শাখার উপদেষ্টা সুলতান শরীফকে সভাপতি ও সৈয়দ সাজিদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল হোটেল হিলটনে দিনব্যাপী কাউন্সিল অধিবেশনের পর নতুন এ কমিটির নাম ঘোষণা করেন। ইউএনবি।