আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে তাদের পুনর্বাসনকারী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও বিচার হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, দেশ স্বাধীনের পরও তিনি বিভিন্নভাবে একাত্তরের ঘাতক ও দোসরদের রক্ষার চেষ্টা করেন।গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারার শাহ মোহছেন আউলিয়া কলেজ মাঠে বিজয় মেলায় আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।মেলার আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজয় মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।