যুদ্ধাপরাধের বিচার আগামী বিজয় দিবসের আগেই

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার আগামী বিজয় দিবসের আগেই শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ রোববার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সৈয়দ আশরাফ এ কথা বলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে এ কথা জানানো হয়। সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার ইনশাল্লাহ আগামী বিজয় দিবসের আগেই হবে। রায়ও কার্যকর করা হবে।’ এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একাত্তরে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ মানবতাবিরোধী বিভিন্ন ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নয়জন নেতার বিচার চলছে।