রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মোসাম্মত্ শাহনাজ বেগমকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জনৈক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তিনি ওই ভুক্তভোগীর কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন।