রাঙামাটিতে ইউপিডিএফের দুই সদস্য গুলিতে নিহত

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের মড়পাড়া এলাকায় গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুজন সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন প্রভেল চাকমা (৩০) ও সাঙ্গু চাকমা (২৮) ।ইউপিডিএফের প্রচার বিভাগের সদস্য সোনামনি চাকমা বলেন, জনসংহতি সমিতির ৮ থেকে ১০ জনের সশস্ত্র দল তাঁদেরকে গুলি করে হত্যা করেছে। তাঁরা সে সময় সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এদিকে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা তাঁদের কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বন্দুকভাঙ্গা ইউনিয়নে জনসংহতি সমিতির কোনো সাংগঠনিক তত্পরতা নেই।রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।