রাজধানীর পান্থপথে আসবাবপত্র দোকানিদের কাছে এবিসি রেডিওর এক নারী সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। আজ রোববার বিকেলে এবিসি রেডিওর ওই সাংবাদিক অফিস থেকে পান্থপথ হয়ে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।ওই নারী সাংবাদিক বলেন, পান্থপথের সুবাস্তু টাওয়ারের সামনে হঠাত্ করে মোটরসাইকেল আরোহী এক যুবক তাঁকে ধাক্কা দেন। এ ঘটনার প্রতিবাদ করলে যুবকটি তাঁকে আঘাত করেন। এ সময় সেখানকার কয়েকজন দোকানি এসে ওই যুবকের পক্ষ নিয়ে তাঁকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন।জানা গেছে, ওই যুবকও পান্থপথ এলাকার একটি দোকানের মালিক। এ বিষয়ে ওই সাংবাদিক রাজধানীর কলাবাগান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।