সারা দেশে জামায়াতের ডাকা কালকের হরতালের আগের দিন আজ বুধবার রাজধানীতে দুটি গাড়িতে আগুন, দুটি গাড়ি ভাঙচুর ও এক পুলিশ সদস্যকে আহত করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় জামায়াত-শিবিরের ৩৮ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সহকারী কমিশনার রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।আজ সন্ধ্যা ছয়টার দিকে মগবাজার এলাকায় অ্যাগোরা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ৬ নম্বর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এতে কারও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথম আলো ডটকমের কাছে এ খবরটি নিশ্চিত করা হয়েছে।রাজধানীর মিরপুরে রাত সাড়ে আটটার দিকে কে বা কারা বিকল্প পরিবহনের একটি বাস ভাঙচুর করে।