রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির উপমহাপরিচালক কর্নেল ইকবাল আক্তার মিঞা প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।কাল বুধবার জামায়াত-শিবিরের ডাকা হরতালে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাবকে সহযোগিতা করার জন্য বিজিবির সদস্যদের নামানো হচ্ছে বলে জানা গেছে।