ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ধারী তিনজন ভুয়া ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন—বজলুর রহমান (৩৮), ইকবাল (৩৪) ও দাউস (৩৫)। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এদের চক্রটি দীর্ঘদিন ধরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছে।আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মাইক্রোবাস, পুলিশের ব্যবহূত ওয়াকিটকি, হাতকড়া ও লাঠি উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেল অভিযানে নেতৃত্ব দেন।