দুর্বৃত্তরা রাজধানীর কলাবাগানে আজ শুক্রবার দুপুরে প্রকাশ্য দিবালোকে রোকনউদ্দিন (৪৫) নামের একজনকে গুলি করে হত্যা করেছে। তিনি একজন গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোকনউদ্দিন আজ কলাবাগান জামে মসজিদে জুমার নামাজ পড়েন। এরপর তিনি পাশের একটি দোকানে চা খেতে যান। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত রোকনউদ্দিন গ্রীন রোডের ৬৯/আই নম্বর বাসায় থাকতেন। তাঁর পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।