রাজনীতিকের চরিত্র হননে সংবাদপত্র ব্যবহার করা হচ্ছে

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির অভিযোগ, ইদানীং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কোনো রাজনীতিকের চরিত্র হননের জন্য সংবাদপত্রকে ব্যবহার করা হচ্ছে। কিছু নামধারী সাংবাদিককে এ কাজে ব্যবহার করা হচ্ছে।আজ শুক্রবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দীপু মনি এসব কথা বলেন।সাংবাদিকতা জগতে ‘আগাছা-পরগাছা’ এসে যেন সাংবাদিকতার ঐতিহ্য-সম্মান নষ্ট না করে, সে ব্যাপারে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।