রাজশাহীতে মৃৎশিল্পের কর্মশালা

বৃত্ত আর্ট ট্রাস্টের সহযোগিতায় রাজশাহী মদন পালের বাসা খড়খড়ীতে ২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি মৃৎশিল্পের দৈনন্দিন তৈজসপত্র শীর্ষক ছয় দিনের কর্মশালা শুরু হয়েছে। মঈনুল ইসলামের তত্ত্বাবধানে ঢাকা ও রাজশাহীর ১৫ জন শিল্পী এতে অংশ নিয়েছেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: ফজলুল ইসলাম, মোস্তফা শরিফ আনোয়ার, হাসান আশিক, শাবিন শাহরিয়ার, নুরুল আমিন, আবদুস সালাম, জিল্লুর রহমান, কনক কুমার, হুমায়ুন কবির, এ কে এম আরিফুল ইসলাম, মইনুল ইসলাম, মাহাবুব জামান, তরুণ ঘোষ, খন্দকার নাসির আহমেদ ও হাবিবা আক্তার।