রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা দেড়টায় একটি বাসের চাপায় নিহত হয় আল আমিন ও মঞ্জুর রহমান নামের দুই স্কুলছাত্র। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে অবিলম্বে গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ট্রাককে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে ওই দুই স্কুলছাত্রকে চাপা দেয় যাত্রীবাহী একটি বাস। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী একটি ট্রাক ও একটি বাসে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।