রাজশাহী নগরের তালাইমারি এলাকা থেকে গতকাল সোমবার রাতে র্যাব হিজবুত তাওহীদের জেলা আমিরসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে।তাঁরা হলেন, সংগঠনের জেলা আমির মিজানুর রহমান, আজিজুল হক, তোতা শেখ, আবদুল আহসান ও খোন্দকার মনিরুল ইসলাম। তাঁদের সবার বাড়ি নগরের বিভিন্ন এলাকায়।র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে র্যাব-৫ এর একটি দল নগরের তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১০টি মুঠোফোন ও ছয় থেকে সাতটি ডায়েরি জব্দ করা হয়েছে। গতকাল রাতেই তাঁদের মতিহার থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় আপত্তিকর লিফলেট ও সিডি বিতরণের অভিযোগ রয়েছে। তাঁদের আজ আদালতে হাজির করা হবে।