রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত রাসপাদস্কায়া খনিতে গত শনিবার রাতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে, জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো আজ মঙ্গলবার এ তথ্য জানায়।এদিকে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে কেমেরোভো অঞ্চলে এসে পৌঁছেছেন। রাসপাদস্কায়া খনিটির অবস্থান কেমেরোভোয়। গত তিন বছরের মধ্যে রাশিয়ার ভয়াবহ এ খনি দুর্ঘটনায় এখনো ৪৭ ব্যক্তি নিখোঁজ রয়েছে। — রয়টার্স