রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানের রাহিম’ থাকবে। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। তবে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এমন রাজনৈতিক দল, সংগঠন ও সমিতি নিষিদ্ধ হবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় সুপ্রিম কোর্টে বহাল রাখার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন। তবে তিনি আরও বলেন, সরকার ১৯৭২-এর সংবিধানের মূল চার নীতিতে ফিরে যেতে চায়। এ জন্য যেসব সংশোধনের দরকার হবে, সে ব্যাপারে আইন কমিশনের মতামত নেওয়া হবে।