রেল সচিব মাহবুব উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে ওএসডি করা হয়। সাম্প্রতিক সময়ে রেলযোগাযোগব্যবস্থায় নাশকতার চেষ্টা ও ঘটনার মধ্যে তাঁকে ওএসডি করা হলো।জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন সচিব নিয়োগ করার প্রক্রিয়া চলছে।