সাভারে ভবনধসের ১৭তম দিনে উদ্ধার হওয়া রেশমার দায়িত্ব নিয়েছেন ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান মু. আখতারুজ্জামান।রেশমা উদ্ধার হওয়ার খবর জানার পর প্রথম আলোকে আখতারুজ্জামান ফোন করে বলেন, ১০ বছর তিনি রেশমার ভরণ-পোষণ চালাবেন। প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে তিনি এই খরচ বহন করবেন।উদ্ধারকর্মীরা গতকাল শুক্রবার বিকেলে রেশমাকে ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করেন। উদ্ধারের পরপরই তাঁকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।