লসাগু গসাগু

চ্যানেল আইয়ে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক লসাগু গসাগু। রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয়ে রওনক হাসান, আবীর খান, রাখি, জলি আহমেদ, মোহাম্মদ বারীসহ অনেকে। শুটিং স্পট থেকে ফিরেই অপমানিত রাহাত চলচ্চিত্র তৈরির সিদ্ধান্ত নেয়। শুরু হয় নানা সংকট। হাস্যরসের মাঝে নাটকের কাহিনি এগিয়ে যায়।