প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা কোনো সমস্যায় পড়লে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ প্রথম আলোকে জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের ফোন নম্বর: ০০২১৮-৯২৮১২৩৯১৫, ০০২১৮-২১৪৯১১১৯৮, ০০২১৮-২১৪৯১১১৯৯, ০০২১৮-৯১৩৭৫২৫০০, ০০২১৮-২১৪৮৯৩৭৬৪, ০০২১৮-৯২৬৭৯১১৯৫, ০০২১৮৯১৩৭৭৬৯১৪ ও ০০২১৮৯১৮৬৩২৪০১।