র্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা তদন্তে এক সপ্তাহ সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। আজ রোববার কমিটির তদন্ত কর্মকর্তা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।শওকত আকবর বলেন, এখন পর্যন্ত লিমনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ না করে তদন্ত প্রতিবেদন সম্পন্ন হবে না। এ জন্য প্রতিবেদন তৈরি করতে আরও এক সপ্তাহ সময় লাগবে।