নরসিংদী পৌরসভা নির্বাচন আসন্ন ২০১২ সালের ১৯ জানুয়ারি জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ২২ ডিসেম্বর, যাচাইবাছাই ২৭ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৪ জানুয়ারি।আজ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা দিয়ে ভোট গ্রহণ করা হবে। আর পৌরসভার ৩৮টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।গত ১ নভেম্বর নরসিংদী আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে মুখোশধারী সন্ত্রাসীরা জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে। এর পর থেকে নরসিংদী মেয়র পদটি শূন্য হয়ে পড়ে।