শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুলারচর লঞ্চঘাটের কাছে আজ শনিবার সকালে পদ্মা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে ১২ যাত্রী নিখোঁজ রয়েছে। ভেদরগঞ্জ থানা-পুলিশ জানায়, শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সকাল সাড়ে নয়টার দিকে ভেদরগঞ্জের দুলারচর লঞ্চঘাট ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পর মাঝ নদীতে একটি কয়লাবাহী কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতরে ওপরে উঠলেও ১২ জন নিখোঁজ রয়েছে।খবর পেয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্ঘটনাস্থলে গেছেন।