শাহজালাল বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যুবক আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার রাতে ৯২ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ এক যুবককে আটক করেছে কাস্টমস কর্মকর্তা ও পুলিশ।পুলিশ জানায়, তুষার আহমেদ নামের যুবকটি সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন এবং জাপানের মুদ্রা নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছিলেন। তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর হয়েছে। —ইউএনবি