কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর আজ সোমবার চড়াও হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে অন্তত ৩০ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষকেরা পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করছিলেন।এ হামলার ঘটনার বিচারবিভাগীয় তদনে্তর মাধ্যমে দোষী ব্যক্তিদের শাসি্ত দাবি জানিয়েছেন শিক্ষকেরা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক জানান, আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ও ভেতরে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের নেতৃত্বে একটি মিছিল প্রশাসনিক ভবনের দিকে যায়। মিছিলে অনেক বহিরাগত লোকও ছিল।এরপর মিছিলটি প্রশাসনিক ভবনের ভেতরে বসে থাকা শিক্ষকদের মাড়িয়ে যেতে চাইলে শিক্ষকেরা তাতে বাধা দেন। এ সময় উভয় পক্ষে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের ওপর চড়াও হন। এতে অন্তত ৩০ জন শিক্ষক আহত হন। এ সময় প্রশাসন ভবনের সামনে অবস্থানরত পুলিশ নীরব ভূমিকা পালন করে। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটক আটকে শিক্ষকদের প্রায় আধা ঘণ্টা অবরোধ করে সেখানে সমাবেশ করেন। এ সময় তঁাদের অনেকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। তঁারা চলে যাওয়ার পর শিক্ষকেরা এক সংক্ষপ্তি সমাবেশ করে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুষ্টিয়া ও ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি প্রক্টোরিয়াল বডিকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ওই তিনজন পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেয় শিক্ষক সমিতি।দুপুর সাড়ে ১২টায় সমাবেশ চলাকালে উপাচার্য ও সহ-উপাচার্যের সমর্থিত কর্মকর্তা-কর্মচারীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষকদের প্রতি ইটপাটকেল ছোড়েন। তবে এতে কেউ হতাহত হননি। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে বিশ্ববিদ্যালয়ের তিনজন সাংবাদিক লাঞ্ছিত হন। তঁারা হলেন `ভোরের কাগজ'-এর প্রতিনিধি শরীফুল ইসলাম, `সকালের খবর'-এর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও `আমার দেশ'-এর প্রতিনিধি ইমামুল হাসান। ছাত্রলীগের এ হামলাকে `নগ্ন ও সন্ত্রাসী হামলা' আখ্যায়িত করে শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে এ ব্যাপারে বিচারবিভাগীয় তদনে্তর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল কে এম সালেহ বলেন, Èশিক্ষকেরা শানি্তপূর্ণভাবে পূর্বঘোষিত কর্মসূচি পালন করছিলেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর নগ্নভাবে হামলা চালায়।'বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন বলেন, `যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শিক্ষকেরা এ কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা তা প্রতিহত করেছি মাত্র।'আজকের হামলার ঘটনায় সহ-উপাচার্য কামালউদ্দিনের ইন্ধন রয়েছে বলে শিক্ষকেরা দাবি করলেও সহ-উপাচার্য বলেন, `শিক্ষকদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এর সঙ্গে আমি জড়িত নই এবং ছিলাম না।'