নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লক্ষারচর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। হরিপুর বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের পাশে এ অভিযান শুরু হয়। দুই শতাধিক শ্রমিক এতে নিয়োজিত আছেন। শীতলক্ষ্যার রূপগঞ্জের উত্তর রূপসী, গন্ধর্বপুর ও লক্ষ্মণগাঁও মৌজায় উচ্ছেদ অভিযান চলবে। জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পুলিশ ও র্যাব কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে উপস্থিত আছেন। জেলা প্রশাসক মো. সামছুর রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশ অনুসারে, শীতলক্ষ্যা, বালু ও বুড়িগঙ্গা নদীর দুই তীরে জরিপ চালিয়ে ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। সব কয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।