শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা স্থগিত

অনিবার্য কারণবশত শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা আপাতত স্থগিত করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে শীর্ষ নিউজ ডটকম কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত খবর প্রকাশ করে। তবে কী কারণে ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছে, তা জানা যায়নি।প্রসঙ্গত, শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।