এসএ গেমসে বাংলাদেশের দ্বিতীয় সোনা এসেছে শুটিং থেকে। আজ মঙ্গলবার জাতীয় শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত মেয়েদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের শারমিন আক্তার, সাঈদা সাদিয়া ও তৃপ্তি দত্ত ৩৯৭ পয়েন্ট স্কোর করে দেশকে এই সাফল্য এনে দেন। ব্যক্তিগতভাবে শারমিন আক্তার ৩৯৮, সাঈদা সাদিয়া ৩৯৭ ও তৃপ্তি দত্ত ৩৯৬ পয়েন্ট পান।এই ইভেন্টে রুপা জিতেছে ভারত ও ব্রোঞ্জ পেয়েছে পাকিস্তান। ভারতের স্কোর ৩৮৫ ও পাকিস্তানের ৩৮২।