খ্রিষ্টীয় নতুন বর্ষ উপলক্ষে গতকাল রোববার থেকে শুরু হলো শুদ্ধস্বরের একক বইমেলা। সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। এ সময় গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক আলম তালুকদার ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশনে বই বিক্রি হচ্ছে। বিজ্ঞপ্তি।