মুন্সিগঞ্জের শ্রীনগরে সহিংসতার ঘটনায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানের স্ত্রী বেগম রুবিনা বেগমকে ১০ লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আড়িয়ল বিল এলাকায় প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ নিয়ে এ সহিংসতার ঘটনা ঘটে।প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে বেগম রুবিনা বেগমের হাতে এই টাকার চেকটি তুলে দেন।চেক প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ডিএমপির পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এবং নিহত মতিউর রহমানের দুই সন্তান উপস্থিত ছিলেন। বাসস।