শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গাজীপুরের শ্রীপুরে আজ শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শ্রীপুরের বরমী সড়কের ভাসাবাইদের কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ছয়টার দিকে বরমীগামী সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই এর দুই যাত্রী ফারুক (৩২) ও মাসুদ (২৫) নিহত হন।পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা কাপাসিয়ার সিংহশ্রী এলাকার অধিবাসী। তাঁরা ঢাকার কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী।